1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নূর হোসেন বেপারী ফাউন্ডেশনের ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নতুনকান্দি গ্রামের নূর হোসেন বেপারী ফাউন্ডেশনের উদ্যোগে দুদিনব্যাপী দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) এ আয়োজনের অংশ হিসেবে প্রথমদিন কনকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ওয়াসিম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনকসার ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মো. বাহাউদ্দিন, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারমীন সুলতানা। বক্তারা আয়োজক সংগঠন
নূর হোসেন বেপারী ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পুরস্কার বিতরণের আগে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে তোফায়েল আহমেদ রাজন, মুরাদ মৃধা, শাকিল হোসেন, রুবেল হোসেন, রাহাত খান উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী পরশু শনিবার সিংহেরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান কানাডা প্রবাসী মোহাম্মদ আলী জানান,
আমার বাবার নামে আমাদের এই ফাউন্ডেশন। ‘সততার সাথে, কল্যাণে পাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সাথে যুক্ত থাকার চেষ্টা করছি।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park