বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী নারায়ণগঞ্জে মাঠে নামবে জেলা ও মহানগর বিএনপি।
কর্মসূচী অনুযায়ী, ৯ মার্চ ঢাকা মহানগরসহ সারা দেশে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচী আলাদা আলাদাভাবে পালন করবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির
বুধবার (৬ মার্চ) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, জরুরি সেবা বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি আজ সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। ক্ষমতাসীনরা বিদ্যুৎ খাতকে লোপাট করে আইনের হাত থেকে রেহাই পেতে ইনডেমনিটি আইন তৈরি করেছে। গত ১৪ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ১৩০ শতাংশ। ১৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ