নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের স্কুলের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আমিনুর রহমান সুলতান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, লায়ন মাহবুবুর রহমান বাবুল প্রমুখ। এসময় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ