1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

না:গঞ্জে ক্ষমতার স্বাদ পায়নি আওয়ামীলীগের ত্যাগীরা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেকটা ঝিমিয়ে পড়েছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের রাজনীতি। স্থানীয় আওয়ামীলীগের সিনিয়ন কয়েক নেতা ব্যস্ত দেশ ভ্রমণ নিয়ে। কেউ কেউ নিজ ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন। আবার অনেকে বিভিন্ন সেক্টর দখলে মরিয়া হয়ে উঠেছেন। তবে নির্বাচন পরবর্তি সময়ে মহনগরের ১৭টি ওয়ার্ড কমিটি দেয়া হলেও এনিয়ে সমালোচনায় রয়েছেন সভাপতি আনোয়ার হোসেন। কমিটি ইস্যুতে আওয়ামীলীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল পদ বঞ্চিত ত্যাগী নেতারা। পাশাপাশি আনোয়ার হোসেনকে অবাঞ্চিত ঘোষনা করেছিলেন মেয়র সেলিনা হায়াত আইভী। কমিটি ইস্যুতে কিছুদিন রাজনীতির মাঠ গরম থাকলেও ফের ঝিমিয়ে পড়েছে আওয়ামীলীগের রাজনীতি।

জানাগেছে, টানা চতুর্থবার দল ক্ষমতায় থাকার পরও নারায়ণগঞ্জ আওয়ামীলীগের রাজনীতিতে ভাটা পড়েছে। জেলা ও মহানগর আওয়ামীলীগের কমিটির মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হলেও কমিটি পুনর্গঠনে কোন উদ্যোগ নেই নেতাদের মধ্যে। মহানগরের আওতাধীন ১৭টি ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষনা হলেও এনিয়ে রয়েছে বিতর্ক। মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠনগুলোরও বেহাল দশা। তবে রাজনীতির মাঠে নীরব থাকলেও ক্ষমতাসীন দলের নেতারা নিজেদের ভাগ্যের পরিবর্তনে ব্যস্ত রয়েছেন।

অধিকাংশ নেতা এতে সফলও হয়েছেন। এছাড়াও নারায়ণগঞ্জে আওয়ামীলীগের প্রতিপক্ষ এখন আওয়ামীলীগের নেতারাই। এতে করে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার পরিবর্ততে নিজ বলয়কে শক্তিশালী করতে ব্যস্ত রয়েছেন স্থানীয়আওয়ামীলীগের শীর্ষ নেতারা। অথচ দলের দু:সময়ের নেতারা ক্ষমতার স্বাদ গ্রহন করতে পারেনি।
মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, দল ক্ষতায় থাকায় শীর্ষ নেতারা সংগঠনের চেয়ে নিজেদেও ভাগ্য পরিবর্তনে ব্যস্ত রয়েছেন। অথচ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে সক্রিয় ভূমিকায় মাঠ পর্যায়ের নেতারা থাকলেও তাদের কোন খোঁজ খবর রাখা হচ্ছে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park