1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

এমপি হতেই বিএনপি করেন তারা!

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ বিএনপির এমপি প্রার্থী নেতাদের আচরণে ক্ষুব্দ তৃণমূল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তাদের রহস্যজনক নিস্ক্রিয় আচরণে ক্ষোভ জন্ম নিয়েছে কর্মী সমর্থকদের মনে। বিশেষ করে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারন করে গত ১৭ বছর যাবত লড়াই সংগ্রাম করা অকুতোভয় এসব নেতাকর্মীরা দলের দু:সময়ে সিনিয়র নেতাদের কাছে না পেয়ে চরমভাবে হতাশাগ্রস্থ হয়ে পরেছেন। এসব নেতারা দলের দেশের জন্যে রাজনীতি করেন নাকি এমপি মন্ত্রী হয়ে নিজের আখের গুছাতে চান সেই প্রশ্ন এখন সবার মনে।

জানা যায়, গত ২৮ অক্টোবর মহাসমাবেশের আগ থেকেই নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে পুলিশী অভিযান শুরু হয়। নেতাকর্মীরা তখন লুকিয়ে ঢাকা চলে যান কিন্তু ঢাকার মহাসমাবেশে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরদিন সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। ২৯ তারিখ হরতালের পর টানা তিনদিনের অবরোধ কর্মসূচির পালন করে তারা। এই সময়ের মধ্যে নারায়ণগঞ্জের সাতটি থানায় বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে ২৫ টির উপরে নাশকতার মামলা দায়ের করে পুলিশ। মামলা হামলার ভয়ে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা সেই যে ২৮ অক্টোবরের আগে ঘর ছেড়েছিলো, আর তাদের ঘরে ফেরা হয়নি। গত ৭ জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাযাবর জীবন যাপন করছেন নারায়ণগঞ্জের প্রতিটি বিএনপির নেতাকর্মী।

এরপর থেকে চুড়ান্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বিএনপি। সরকারের পতন ও নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিতে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে সারাদেশে আন্দোলন চলমান রাখে তারা। প্রায় আড়াই মাস যাবত চলে আসা এই চুড়ান্ত আন্দোলনে রাজপথে দেখা মিলেনি নারায়ণগঞ্জ বিএনপির প্রভাবশালী অনেক নেতার যারা নির্বাচনের আগে দলীয় মনোনয়ন পেতে কিংবা কমিটি গঠনের সময়ে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শোডাউন করেন।

গুরুত্বপূর্ন সময়ে এসে এমপি প্রার্থী এসব নেতার এই নিস্ক্রিয় আচরণ ক্ষোভের জন্ম দিয়েছে তৃণমূল নেতাকর্মীদের মনে। দলের মনোনয়ন আর কমিটি গঠনের সময়ে যেসব নেতারা হাজার হাজার নেতাকর্মী নিয়ে শোডাউন করেন, দলের এই ক্রান্তিলগ্নে ১০ জনের একটি মিছিলও তারা করতে পারলেন না। নেতাকর্মীদের মতে, এরা হলো সুবিধাবাদি রাজনীতিবীদ। এরা দলের সুসময়ে এসে অতিথি পাখির মতো ভিড় করে আর দু:সময়ে পালিয়ে যায়, এরা শুধু এমপি হতেই বিএনপি করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park