1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সোনারগাঁয়ে ২ মুড়ি কারখানায় অভিযান ** ৫ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪

সোনারগোঁয় বিভিন্ন খাদ্য স্থাপনায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার (৪ মার্চ) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার। এসময় ২ টি মুড়ি উৎপাদনকারী কারখানাকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এব্যাপারে নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার জানান, দুপুরে সোনারগাঁয়ের বিভিন্ন খাদ্য স্থাপনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, লেবেলবিহীন খাদ্য পণ্য ক্রয়-বিক্রয়-সংরক্ষণ ও উৎপাদন স্থানে পোকামাকড় ও প্রাণির উপস্থিতি এবং প্রয়োজনীয় লাইসেন্স ও রশিদ না থাকায় ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মেসার্স মায়ের দোয়া ফুড‘কে ২ লক্ষ টাকা ও মেসার্স মক্কা ফুড‘কে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোশারফ হোসেন ও সোনারগাঁও পৌরসভা নিরাপদ খাদ্য পরিদর্শক মো: হোসেন আলী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park