1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

দায়িত্ব ছিল তাই লোক এনেছি ** কেন্দ্রের ব্যর্থতা কাদের তা খুঁজুন : জেলা বিএনপি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪

২৮ অক্টোবরের সমাবেশে বিএনপির ব্যর্থতা ও কেন্দ্রের গাফিলতি খুঁজে বের করতে কেন্দ্রীয় নেতাদের দলীয় সভায় জানিয়েছেন ঢাকা বিভাগীয় জেলা ও মহানগরগুলোর নেতারা। শনিবার (২ মার্চ) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে বিভাগের অন্তর্গত জেলা ও মহানগর ইউনিটের নেতাদের সাথে বৈঠকে এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা বিএনপি নেতারা। পাশাপাশি কমিটি নিয়ে অন্য একটি জেলার সাধারণ সম্পাদকের দেয়া কড়া বক্তব্যকে সমর্থন করেছেন নেতারা।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে গেল আন্দোলনের বিষয় উঠে আসলে কেন্দ্রীয় নেতাদের উপর ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতাকর্মীরা। বক্তব্য নেতারা বলেন, ২৮ অক্টোবর দলের জেলার নেতাদের দায়িত্ব ছিল লোক আনা। বিগত যেকোন সময়ের চেয়ে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীদের সেদিন ঢাকায় উপস্থিত করা হয়েছিল। ঢাকার ইতিহাসে সেদিন বৃহৎ জনসমাবেশ হয়েছিল। কিন্তু সেদিন কেন ফলাফল আসেনি? কেন সেদিন সমাবেশের মধ্যে পুলিশ ঢুকে গেল? কেন সেদিন মাইক বন্ধ হয়ে গেল একটি জেনারেটরের ব্যবস্থাও ছিলনা, কেন সেদিন কেন্দ্রীয় নেতারা অবস্থান নিলেন না? কেন পরিকল্পনার অভাবে সফল আন্দোলন এভাবে ব্যর্থ হয়ে গেল সেটি অবশ্যই কেন্দ্রকে খুঁজে বের করতে হবে। কেন্দ্রের কাদের ব্যর্থতা এবং কোথায় কোথায় ব্যর্থতা খুঁজুন। এভাবে ব্যর্থ বার বার হওয়া যাবেনা।

নেতাদের এসব বক্তব্য কেন্দ্রীয় সাংগঠনিক টিম মনোযোগ দিয়ে শোনেন এবং এ ব্যাপারে দেখেবেন বলে নেতাদের আশ্বস্ত করেন।

বৈঠকে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা বিভাগীয় অন্যান্য জেলাগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকরা এতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park