1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

বন্দর ১নং খেয়াঘাট মাঝি সমিতির নির্বাচন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বন্দর ১নং খেয়াঘাট মাঝি সমবায় সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
রোববার (৩ মার্চ) বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাছ মার্কেটে এই নির্বাচন সম্পন্ন হয়। এতে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হেলাল মোল্লা।
নির্বাচনে সহ- সভাপতি পদের জন্য ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করে, সাধারণ সম্পাদক পদে ২ জন ও পরিচালক পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করে। এর মধ্য ৩জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোঃ বাদশা মিয়া টেলিভিশন মার্কায় ২২৭ ভোট পেয়ে সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রার্থী মোঃ পিয়ার মোহাম্মদ মোমবাতি মার্কায় পেয়েছে ৮১ ভোট। সাধারণ সম্পাদক পদে বাবুল দাস গোলাপ ফুল মার্কায় ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী দেয়ালঘিড় মার্কায় পেয়েছে ১২৭ ভোট।
পরিচালক পদে মোঃ ইউনুস আম মার্কায় ২০২ ভোট পেয়ে ১ম সদস্য নির্বাচিত হন। ২য় সদস্য ফুটবল মার্কায় মাসুদ নির্বাচিত হন। ৩য় সদস্য বই মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম। পরাজিত প্রার্থী মান্নান ভুইয়া ও শ্রী অশোক।
এই নির্বাচনে ভোটারের সংখ্যা ৩৪২জন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ। প্রিজাইটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন বন্দর উপজেলা সমবায় কর্মকর্তা মেহেরুন নাহার রুমি।
ভোট পরিস্থিতি নিয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার খান মাসুদ বলেন, নির্বাচন শান্তিপূর্ন ও সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ নির্বাচন বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park