1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

বন্দরে জাতীয় ভোটার দিবস পালিত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪

 সঠিক তথ্য ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়বো তুলবো” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বন্দরে জাতীয় ভোটার দিবস ২০২৪ পালিত হয়েছে।
শনিবার (২ মার্চ) সকালে বন্দর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হল রুমে জাতীয় ভোটার দিবস নিয়ে এক আলোচনা সভা করে উপজেলা নির্বাচন অফিস। এতে উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, যে  ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে। এক সময় দেশের ভোটার তালিকায় কোটি ও লাখের উপরে ভুয়া ভোটার ছিল। পরবর্তীতে সেনাবাহিনী তত্ত্বাবধানে নির্বাচন কমিশনের অধীনে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ সংযুক্ত ভোটার তালিকা করার মাধ্যমে বাংলাদেশে ভোটারদের নির্ভুল ও সঠিক স্মার্ট তালিকা তৈরি সম্ভব হয়েছে। নির্বাচনের সময় দায়িত্ব মনে করে ভোটারদের ভোট প্রদানে আগ্রহ থাকা উচিত। সরকারের সঠিক নীতির কারণে আমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি বলে জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান কর্মচারীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park