1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

কেন্দ্র থেকে তৃণমূলের আস্থা তাদের উপর

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নারায়ণগঞ্জে সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম টিকিয়ে রেখেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হরতাল অবরোধ কর্মসূচিতে পুলিশের হামলা মামলা উপেক্ষা করে নিয়মিত রাজপথে থেকেছেন। রাজপথে কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘ তিন মাস জেল খেটেছেন সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রামকে বেগবান রেখেছেন আহবায়ক সাখাওয়াত হোসেন খান। বলিষ্ঠ নেতৃত্ব আর নেতাকর্মীদের প্রতি দায়িত্ববোধের কারনে তৃণমূলের আস্থায় সাখাওয়াত-টিপুর নেতৃত্ব।

জানা যায়, গত ২৮ অক্টোবর মহাসমাবেশের আগ থেকেই নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে পুলিশী অভিযান শুরু হয়। নেতাকর্মীরা তখন লুকিয়ে ঢাকা চলে যান কিন্তু ঢাকার মহাসমাবেশে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরদিন সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। ২৯ তারিখ হরতালের পর টানা তিনদিনের অবরোধ কর্মসূচির পালন করে তারা। এই সময়ের মধ্যে নারায়ণগঞ্জের সাতটি থানায় বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে ২৫ টির উপরে নাশকতার মামলা দায়ের করে পুলিশ। মামলা হামলার ভয়ে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা সেই যে ২৮ অক্টোবরের আগে ঘর ছেড়েছিলো, আর তাদের ঘরে ফেরা হয়নি। গত ৭ জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাযাবর জীবন যাপন করছেন নারায়ণগঞ্জের প্রতিটি বিএনপির নেতাকর্মী।

কঠিন এই পরিস্থিতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নেতাকর্মীরা ছিলো ঐক্যবদ্ধ। নির্বাচন পূর্ব আন্দোলন সংগ্রামে রাজপথে সরব ছিলো মহানগর বিএনপির নেতাকর্মীরা। পুলিশের হামলা মামলার ভয়কে উপেক্ষা করে কেন্দ্রের দেয়া প্রতিটি কর্মসূচি তারা পালন করেছেন সফলতার সাথে। রাজপথে মিছিল করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছেন সংগঠনের সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু আর আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সরকার বিরোধী আন্দোলনকে বেগবান রেখেছেন। এমনকি গ্রেফতার হওয়া নেতাকর্মীদের আইনী সহায়তা প্রদানের পাশাপাশি তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছেন। তাই কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্রই আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন সাখাওয়াত-টিপু জুটি।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park