1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

মামলায় নাজেহাল নারায়ণগঞ্জ বিএনপি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

গত সাত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধাক্কা সামলে উঠে ফের আন্দোলনের মাঠে সক্রিয় হয়ে উঠছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। তবে নির্বাচন পূর্ব সময়ে পুলিশের করা নাশকতার মামলায় একেবারে নাজেহাল অবস্থা বেশিরভাগ নেতাকর্মীর। প্রায় সকলের নামেই একাধিক মামলা থাকায় স্বস্তিতে ঘরে থাকতে পারছেন না তারা। কেউ আগাম জামিনের জন্যে ছুটছেন হাইকোর্টে আর কেউ হাইকোর্টের নেয়া আগাম জামিন শেষ হলে নিম্ম আদালতে আত্মসমর্পনের দুশ্চিন্তা করছেন। তাই এষনও ঠিক মতো সংগঠিত হতে পারছেন না তারা।

জানা যায়, গত ২৮ অক্টোবর মহাসমাবেশের আগ থেকেই নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে পুলিশী অভিযান শুরু হয়। নেতাকর্মীরা তখন লুকিয়ে ঢাকা চলে যান কিন্তু ঢাকার মহাসমাবেশে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং পরদিন সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। ২৯ তারিখ হরতালের পর টানা তিনদিনের অবরোধ কর্মসূচির পালন করে তারা। এই সময়ের মধ্যে নারায়ণগঞ্জের সাতটি থানায় বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে ২৫ টির উপরে নাশকতার মামলা দায়ের করে পুলিশ। মামলা হামলার ভয়ে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা সেই যে ২৮ অক্টোবরের আগে ঘর ছেড়েছিলো, আর তাদের ঘরে ফেরা হয়নি। গত ৭ জানুয়ারি নির্বাচনের আগ পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাযাবর জীবন যাপন করছেন নারায়ণগঞ্জের প্রতিটি বিএনপির নেতাকর্মী।

এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান, সদস্য সচিব সাহেদ আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের আহবায়ক প্রার্থী সহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব সালাউদ্দিন সালু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াকসহ প্রায় প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধেই রয়েছে একাধিক নাশকতার মামলা। এসব মামলায় কেউই এখন পর্যন্ত নিম্ম আদালত থেকে জামিন পাননি। আর তাই জেল খাটার ভয় এখন তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park