শিক্ষা সফরে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মদ্যপান, ভিডিও ভাইরাল
ডেস্ক রিপোর্ট:
প্রকাশের সময় :
বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
মাদারীপুরের শিবচরে স্কুল থেকে শিক্ষা সফরে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা একত্রে মদ্যপান করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থী বিদেশি মদের বোতল থেকে শিক্ষককে মদ ঢেলে দিচ্ছে, আবার শিক্ষকের সামনেই শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস করে মদ্যপান করছে। ঘটনাটি শনিবার ঘটলেও সোমবার সব কিছু জানাজানি হয়ে পড়লে শিবচরজুড়ে চলছে নানা মুখরোচক আলোচনা-সমালোচনা। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।