নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার ভট্টপুর গ্রামের ১৫ বছর বয়সী নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ভূক্তভোগী ওই ছাত্রীর দাদা আমির হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগে পার্শ্ববর্তী বাড়ির ফুল চাঁন মিয়া (৬০) আসামী করা হয়। তবে অভিযুক্ত পরিবারের দাবি ধর্ষণের ঘটনায় সাজানো,মিথ্যা ও বানোয়াট। সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সোনারগাঁ পৌর এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে চলতি মাসে ৭ তারিখে পার্শ্ববর্তী ফুল চাঁন মিয়া বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক র্ধষণ করে। পরবর্তীতে আরো দু’ দফায় ধর্ষণ করা হয়। গত সোমবার বিকেলে পুনরায় ওই ছাত্রীকে কু প্রস্তাব দিলে এক পর্যায়ে ওই ছাত্রী আত্মহত্যার হুমকি দেয়। পরে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি বলার পর এলাকায় জানাজানি হলে ফুল চাঁন বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর দাদা আমির হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনার বিষয়ে অভিযুক্ত ফুল চাঁনের ছেলে মো. সিফাত মিয়া বলেন,বাবা এমন কাজ করার কথা নয়। এ ঘটনায় মিথ্যা ও বানোয়াট। তবে পুলিশ সঠিকভাবে তদন্ত করলেই আসল রহস্য বেড়িয়ে আসবে। অভিযুক্তের ছেলে সঠিক তদন্তের দাবি করেছেন। তবে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কোন প্রকার দ্বন্ধ নেই বলে দাবি করেন। সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন,ধর্ষণের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। ধর্ষণের ঘটনাটি পুরানো। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ