তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেছেন, আর্থিক অসচ্ছলতার জন্য লেখাপড়া বন্ধ হয়ে যায়। তাই আমরা গরিব শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে আমাদের এ সহযোগীতা আরও সম্প্রসারিত করা হবে। সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য আমি কাজ করবো। রোববার (২৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে বেগম রোকেয়া স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণ করার সময় একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশ স্বাধীনের আগে আমরা চিন্তা করতাম নিরক্ষরতা দূর করা দরকার। সে লক্ষ্যে স্বাধীনতার আগেই আমরা সমাজ কল্যান প্রভাতি সংস্থার মাধ্যমে বয়স্ক শিক্ষা ও নৈশ বিদ্যালয় চালু করেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম বয়স্কদের থেকে নতুন শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। সেজন্যই পরবর্তীতে বেগম রোকেয়া স্কুল প্রতিষ্ঠা করেছি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ