1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

চুনকা সাহেব ছিলেন জনমানুষের নেতা: জিএম আরাফাত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত বলেছেন, মরহুম আলী আহাম্মদ চুনকা সাহেব ছিলেন জনমানুষের নেতা। উনি খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করেছেন। কৃষক-শ্রমিকদের সাথে উনার সম্পৃক্ততা বেশি ছিল। সবাই জানতেন, উনার চলাফেরা ছিল সাধারণ মানুষের মত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক উনাকে জান্নাত নসিব করেন, সেই কামনা করছি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ২নং রেল গেইট এলাকায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। প্রয়াত রাজনীতিবিদ ও পৌরপিতা আলী আহাম্মদ চুনকার ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জিএম আরাফাত বলেন, গত ২০ তারিখেও জনপ্রিয় নেতা, প্রাণ প্রিয় নেতা সামসুজ্জোহা সাহেবের মৃত্যু বার্ষিকী ছিল। তার আত্মার মগফেরাত কামনা করছি। পাশাপাশি জেলা আওয়ামী লীগের যেসব সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক গত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। সবাইকে আল্লাহ জান্নাতবাসী করেন সেই প্রার্থণা করি।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল (ভিপি বাদল) ও সাবেক উপ দপ্তর সম্পাদক মেহেদী হাসান রবিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, এড. আসাদুজ্জামান, আরজু রহমান ভূঁইয়া, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, শামসুজ্জামান ভাসানী, মো. শহিদুল্লাহ, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতসহ নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park