1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

আপামর জনতার কাছে উনি চুনকা ভাই হিসেবেই পরিচিত: আবু সুফিয়ান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

রাজনীতিবিদ ও জেলার সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকার ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ২নং রেল গেট এলাকায় দলীয় কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল (ভিপি বাদল) ও সাবেক উপ দপ্তর সম্পাদক মেহেদী হাসান রবিন।

সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান বলেছেন, প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকাকে স্মরণ করার মতো আমার কোন স্মৃতি নেই। তবে আমি যখন স্কাউট করতাম, ১৯৮৩ সালে আমাদের কেনটিনে একবার উনি গিয়েছিলেন। চুনকা ভাইয়ের মৃত্যুর পর আব্বাকে উনার সম্পর্কে জানতে চেয়েছিলাম। আব্বা বলেছিলেন, শিক্ষক-শ্রমিকসহ আপামর জনতার কাছে উনি চুনকা ভাই হিসেবে পরিচিত ছিলেন। কখনও চুনকা সাহেব হিসেবে পরিচিত ছিলেন না। ৩-৪ বছর আগে চুনকা ভাইয়ের স্মরণ সভায় চুনকা ভাই লেখা হত, চুনকা সাহেব না। আমিও তাকে চুনকা ভাই হিসেবেই মনে রাখবো।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, এড. আসাদুজ্জামান, আরজু রহমান ভূঁইয়া, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, শামসুজ্জামান ভাসানী, মো. শহিদুল্লাহ, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতসহ নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park