1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

‘মেয়র অবাঞ্চিত ঘোষণা করেছে, অবাঞ্চিতকারী কিভাবে অন্যকে অব্যহতি দেয়’

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

প্রতিহিংসা পরায়ন মনোভাব, পূর্বপুরুষদের (আওয়ামী লীগ নেতাদের) অসম্মানিত ও অবাঞ্ছিত ঘোষণা করার অভিযোগে, আওয়ামী লীগ অফিসে তালা দেয়া সেই সাব্বির আহম্মদ সাগরকে মহানগর কমিটি থেকে অব্যহতি দেয়া হয়েছে। একইভাবে, কেন সদস্য পদ বাতিল করা হইবে না, সেজন্য ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু এসব বিষয়ে ব্যক্তিগতভাবে কোন চিঠি না পাওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা।
তিনি জানান, মেয়র আইভী মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্চিত ঘোষণা করেছে। সে আবার কিভাবে অন্যকে কমিটি থেকে অব্যহতি দেয়।
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রæয়ারি ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভায়, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন মহানগর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মতবিনিময়র সভার পরপরই নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেট এলাকার মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তালা লাগিয়ে দেন, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাব্বির আহমেদ সাগরের নেতৃত্বে ওই ওয়ার্ডের পদবঞ্চিতরা। ওই সভায় মেয়র সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
মহানগর কমিটি থেকে অব্যহতি দেয়ার বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমরা মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় বাংলাদেশ আওয়ামী লীগ নারায়ণগঞ্জ মহানগর শাখার কার্য্যকরী কমিটির জরুরী সভা করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (এ) ধারায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (এ) ধারায় সাব্বির আহম্মদ সাগরকে, কার্য্যকরী কমিটির সদস্যপদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। এছাড়া তাকে প্রাথমিক সদস্য পদ কেন বাতিল করা হবে না সেজন্য১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হয় সাব্বির আহম্মদ সাগরের সাথে। তিনি বলেন, আমি এ বিষয়ে ব্যক্তিগতভাবে কোন চিঠি পাই নি। আমার যতটুকু জানা আছে, গত (২০ ফেব্রæয়ারি) প্রয়াত রাজনীতিবিদ সামসুজ্জোহা সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। কিন্তু এতে আবার জরুরী মিটিং কখন হলো? আমাকে সেই ব্যাপারে কিছু জানানো হয় নি। মেয়র আইভী মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্চিত ঘোষণা করেছে। সে আবার কিভাবে অন্যকে কমিটি থেকে অব্যহতি দেয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park