1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

‘মাদক নির্মূল করবো’………………..ফতুল্লায় শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, কে কোন দল করে সেটা দেখার বিষয় না, দেখবেন ভালো মানুষ কে। ভালো মানুষ নিয়ে ভাল কাজ হয়, খারাপ মানুষ নিয়ে খারাপ কাজ। আমরা ভালো মানুষদের নিয়ে এগুতে চাই। বিএনপি করুক আমার আপত্তি নেই। আমি চাই একটা সময় এ রাস্তায় আপনার আমার মেয়ে হাঁটবে ভয় পাবে না। এটা সম্ভব আমরা একসাথে কাজ করলে। তল্লা সড়কে এক্সিডেন্ট হচ্ছে। আমি প্রতিনিধি হিসেবে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনুকে বলবো রোডস অ্যান্ড হাইওয়েতে যেতে। এ রাস্তাটা সিঙ্গাপুরের রাস্তার মতো হবে। এমন একটা পরিবেশ আমি তৈরি করতে চাই। শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে ফতুল্লায় এক সভায় এসব কথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, আমার কোনো রাজনৈতিক চাহিদা নেই, দায়িত্ব আছে। আমি বিশ্বাস করি, যদি আমরা সবাই এক হতে পারি নারায়ণগঞ্জকে কলুষিত করার ক্ষমতা কারও নেই। আমি মুক্তিযোদ্ধাদের সহযোগীতা পেলে এ এলাকার চেহেরা পাল্টে দিবো। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং এগুলো বন্ধ করতে সবার সহায়তা লাগবে। এসব সমস্যা আমার একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি মাদক নির্মূল করবো। এবার আমি এ কাজটি করতে চাচ্ছি। কোনো দল দেখবো না আমি। নারায়ণগঞ্জ প্রেসক্লাব, বার, সাংবাদিক, আলেম, ওলামা, পুরোহিত, কমিশনার সবাইকে নিয়ে আমি কাজ করবো। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, এর মধ্যে কোনো রাজনীতি নেই। আমি কোনো রাজনীতির জন্য এটা করছি না।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park