1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

ফতুল্লায় দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে মেধাবী শিক্ষার্থীদের সাব্বির শাহরিয়ার সম্রাট স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রæয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরুতে পবিত্র কুরআন হতে সূরা তিলওয়াত ও পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সেই সাথে অতিথিদের অভ্যর্থনা জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই উপস্থিত অতিথিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্তার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠিাতা সদস্য ও কমিটির সভাপতি মো. আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম হাইকোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি একেএম জহিরুল হক। বিদ্যালয়ের কমিটির সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য মোস্তফা কামালের পৃষ্ঠপোষকতায় এবং ব্যক্তিগত অর্থায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বিদ্যালয়ের অভিভবক প্রতিনিধি এমএ রহিম ও শিক্ষক প্রতিনিধি যতন চন্দ্র দাস।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী, সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা শাখা, আইসিটি শাখা, জেলা ই-সেবা কেন্দ্র ) ইলোরা ইয়াসমিন, সামছুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা, ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) নূরে আযম মিয়া, জেলা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্য বাবু শীতল চন্দ্র দে, দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার খানম প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park