1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সংসদে শামীম ওসমান…………. কবে হবে না.গঞ্জে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে ৫০০ শয্যা হাসপাতালের অনুমোদন দিয়েছেন। কিন্তু এখনো এই হাসপাতালের কাজ শুরু হয়নি। ‘কবে নাগাত এই হাসপাতাল হবে’ এমনটাই স্বাস্থ্য মন্ত্রীর কাছে জানতে চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে শামীম ওসমান এই প্রশ্ন তুলে ধরেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এমপি শামীম ওসমান বলেন, আজকে থেকে প্রায় ২০২১ সালের আগে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য একটি ৫০০ শয্যা হাসপাতাল দিয়েছিলেন। আজকে অত্যন্ত সুযোগ্য ও সম্মানিত ব্যাক্তি যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন। ২০২১ সালে জুলাই মাসে আমরা চিঠি দেই জাতির পিতার আরেকটি কণ্যা, যিনি বুকের মধ্যে হিমালয় পর্বত চাপা দিয়ে বসে আছেন, শেখ রেহানা। যিনি আজ পর্যন্ত হয়তো চিৎকার দিয়ে কানতেও পারেন নাই। আমরা নারায়ণগঞ্জ থেকে প্রস্তাব দিয়েছিলাম যে, শেখ রেহানার নামে এই হাসপাতালটি করা হোক। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্টি বোর্ড ২০২১ সালের ১১ জুলাই বলেছে, জাতির পিতার আরেক কণ্যা শেখ রেহানার নামেই এই ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি হবে। তিনি আরও বলেন, আমি নতুন মন্ত্রীকে অনুরোধ করবো। এই নাম করণটি কেনো এতো বিলম্ব হলো এই বিষয়ে তদন্ত করবেন কিনা, এবং কবে নাগাত এই হাসপাতাল নারায়ণগঞ্জে হবে সেই বিষয়ে আপনি আমাদের অবগত করবেন কিনা এই সংসদ অধিবেশনে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: সামন্ত লাল সেন প্রতি উত্তরে বলেন, আমি বিষয়টি অবগত হইলাম। আমি আশা করি বিষয়টি আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখবো, যত দ্রæত সম্ভব কাজটি সমাধান করা যায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park