1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

ঈদের আগে মহানগর আ.লীগের সদর-বন্দরে সম্মেলন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতায় সিটি কর্পোরেশনের সদর ও বন্দর থানার দুটি সম্মেলন ঈদের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ দুটি থানা এলাকায় যথাক্রমে ৮টি ও ৯টি ওয়ার্ড রয়েছে। স¤প্রতি ১৭টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করে অংশিক কমিটি ঘোষনার পর এ সম্মেলনের ঘোষনা আসে।
শুক্রবার (১৬ ফেব্রæয়ারি) নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার চেম্বারে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে, এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি সম্মেলনের তথ্য নিশ্চিত করেছেন।
এড. খোকন সাহা বলেন, আগামী ২৫ ফেব্রæয়ারির মধ্যে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতায় সদ্য ঘোষিত ১৭টি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ নিয়ে, আলাপ আলোচনার মাধ্যমে ঈদের আগেই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নারায়ণগঞ্জ সদর থানার ৮টি ওয়ার্ড এবং বন্দর থানার ৯টি ওয়ার্ড নিয়ে দুটি পৃথক সম্মেলন অনুষ্ঠিত হবে। নেতাকর্মীদের সাথে আলোচনা চলছে, আমরা সদ্য ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাবো। নেতাকর্মীরা খুব শীঘ্রই এই বিষয়ে বার্তা পেয়ে যাবেন। উল্লেখ্য, ১২ ফেব্রæয়ারি মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনে সিটি কর্পোরেশনের ১৭টি ওয়ার্ড কমিটির, সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। কমিটির তালিকা- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কমিটির সভাপতি চুড়ান্ত হয়নি তবে সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ১২ নং ওয়ার্ডের সভাপতি নিয়াজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ১৩ নং ওয়ার্ডের সভাপতি মো. রবিউল হোসেন সাধারণ সম্পাদক মো. শামীম খান, ১৪ নং ওয়ার্ডের সভাপতি এস এম পারভেজ ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, ১৫ নং ওয়ার্ডের সভাপতি মো. আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক প্রতিক ঘোষাল পল, ১৬ নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ ওমর খালেদ এপন ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চঞ্চল, ১৭ নং ওয়ার্ডের সভাপতি আনিস আহমেদ ও সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ, ১৮ নং ওয়ার্ডের সভাপতি কামরুল হাসান মুন্না ও সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, ১৯ নং ওয়ার্ডের সভাপতি মো. জসিম উদ্দিন (জসু) ও সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন, ২০ নং ওয়ার্ডের সভাপতি সোহেল করিম রিপন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, ২১ নং ওয়ার্ডের সভাপতি মো. সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খোকন, ২২ নং ওয়ার্ডের সভাপতি মো. কাজী শহীদ ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজ, ২৩ নং ওয়ার্ডের সভাপতি মাহবুবুর রহমান কমল ও সাধারণ সম্পাদক মশিউর রহমান সুজু, ২৪ নং ওয়ার্ডের সভাপতি বুলবুল আহমেদ ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন জনি, ২৫ নং ওয়ার্ডের সভাপতি মো. ইউসুফ ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ২৬ নং ওয়ার্ডের সভাপতি মো. মেসবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ২৭ নং ওয়ার্ডের সভাপতি এড. মামুন সিরাজুল মজিদ ও সাধারণ সম্পাদক ইসলাম পলু।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park