নিজ দেশের নাগরিক ও প্রবাসীদের জন্য রোববার (১১ ফেব্রুয়ারি) হজের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে, আসন্ন হজের জন্য দেশীয় হজযাত্রী, নাগরিক এবং প্রবাসীদের নিবন্ধনের জন্য ইলেকট্রনিক ট্র্যাক চালু করতে প্রস্তুত রয়েছে তারা।
একইভাবে, আল মাশায়ের ট্রেন সার্ভিসের মাধ্যমে পবিত্র স্থানগুলোতে ভ্রমণের ভাড়া ৪০০ রিয়াল থেকে ৩০০ রিয়াল করা হয়েছে । তবে এ বিষয়ে এখনো হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিশ্চয়তা পাওয়া যায়নি। হাজিদের পবিত্র স্থানগুলোয় ভ্রমণের জন্য ২০১০ সাল থেকে চালু রয়েছে আল মাশায়ের ট্রেন সার্ভিস। এই সার্ভিসের অধীনে ট্রেনগুলো মিনা, আরাফাত এবং মুজদালিফাহর ৯টি স্টেশনের মধ্যে চলাচল করে। শাটল ট্রেন পরিষেবাটি সৌদি আরবের পবিত্র শহর মক্কাকে রাজ্যের অন্যান্য পবিত্র স্থানগুলোর সঙ্গে যুক্ত করেছে। এই ট্রেনের শেষ স্টেশনটি মিনার জামারাত ব্রিজের কাছে অবস্থিত। এখানেই হাজিরা প্রতি বছর শয়তানকে পাথর ছুড়ে মারার প্রতীকী অনুষ্ঠান পালন করেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ