নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর আল মদিনা দাখিল মাদ্রাসার ২০২৪সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল কাদির মাদবরের সভাপতিত্বে মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সভায় দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মাদ আব্দুর রশিদ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মাদ রওশান আলী মেম্বার, সহ-সভাপতি সালাহ উদ্দিন বেপারী, মাদ্রাসা উন্নয়ন কমিটির সহ-সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন মাদবর, সাধারণ সম্পাদক কামাল হোসেন মাদবর, কোষাধ্যক্ষ মুহাম্মাদ রুহুল আমিন মেম্বার, কালাইচান মাদবর,মনসুর আলী মাদবর,অলী উল্লাহ মাদবর,মাওলানা নাইমুল ইসলাম প্রমুখ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ