1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

ভালো মানুষ হতে হবে………………..সিদ্ধিরগঞ্জে জেলা শিক্ষা অফিসার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রæয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক মদিনা মসজিদের নিকট স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী।
উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে ইউনুছ ফারুকী বলেন, শুধুমাত্র জিপিএ-৫ পাওয়া নয়। আমাদের অভিভাবকরা এখন জিপিএ-৫ পাওয়ার পিছে দৌড়াচ্ছে। আমাদের শিক্ষকরাও এই জিপিএ-৫ পাওয়ার পিছে দৌড়াচ্ছে এবং একটি প্রতিষ্ঠানকে মূল্যায়ন করা হয় সেই প্রতিষ্ঠানের ফলাফল কতটুকু ভালো। আসলে বিষয়টি কিন্তু তা নয়।
তিনি বলেন, আমি অভিভাবকদের বলবো জিপিএ-৫ পিছনে দৌড়ানোর কোন প্রয়োজন নেই। ভালো মানুষ হতে হবে। পশুত্বের গুণাবলিকে দাবিয়ে রেখে মনুষত্বের গুণাবলিকে বিকশিত করাই হলো শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। আপনি যদি আপনার সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, সেটাই হবে প্রকৃত শিক্ষা।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন স্কুলটির প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন ও পরিচালনা করেন শিক্ষক ওবাইদুর রহমান টিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রথমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা নাজমুন নাহার। আরও উপস্থিত ছিলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ইডিবি) এবাদুল হক, ইদ্রসি আলী, হাজী আবুল কাশেম, ফারুক আহমেদ, মোক্তার হোসেন, মোহাম্মদ আউয়াল, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম ও কাউছার আহমেদ প্রমূখ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park