1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

মাদক ব্যবসা বাইরের কেউ করে না: অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এস এম জহিরুল ইসলাম বলেন, মাদক ব্যবসা বাইরের কেউ করে না, এলাকার লোকেরাই করে। একজন মানুষ সন্ত্রাসী হিসাবে জন্ম নেয় না। আস্তে আস্তে পরিপক্ক হয়ে ওঠে। তাছাড়া সামাজিক ব্যাধি রোধে আমরা তো আছি। ভূমিদস্যুদের বিরুদ্ধে আগে ফোজদারী আইনে এ্যাকশন হতো না, তবে এখন হয়।
সোমবার (১২ ফেব্রæয়ারী) বিকালে বক্তাবলীর উত্তর গোপালনগর ঈদগাহ মাঠে সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও আইন শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জহিরুল ইসলাম।

সভায় তিনি আরও বলেন, আপনারা এলাকায় শান্তি চান কারন অতীতে খারাপ সময় কাটিয়েছেন। এলাকার শান্তি প্রতিষ্ঠা করবেন আপনারা, আমরা পুলিশ আপনাদের সহযোগিতা করবো। প্রত্যেকে যদি নিজের পরিবারের খোঁজখবর রাখি তাহলে এই কাজ আরও সহজ হবে। আমরা অন্যের হক মারবো না। মানুষের হক মারলে আল্লাহ মাফ করবেন না। বক্তাবলী ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠা হবে যদি আমরা মিলেমিশে কাজ করি।

সভায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া, অফিসার ইনচার্জ অপারেশন কাজী মাসুদ, বক্তাবলী ইউপি মেম্বার আকিলউদ্দিন, আমজাদ হোসেন বাঁধন, পিংকি বেগম, নুপুর আক্তার, হাসনা বানু, সাবেক মেম্বার মোহাম্মদ আলী। আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ছিলেন, আওয়ামী লীগ নেতা হাজ্বী আব্দুর রহিম, সলিম উল্লাহ, যুবলীগ নেতা আনোয়ার আলী, মো. খবির হোসেন, দেলোয়ার হোসেন মেসি, দীল মোহাম্মদ, হাজ্বী মোতালেব খা, সোহরাব হোসেন, ফুলু মাদবর, সমন বেপারী,কবির খান,থানা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক হাজ্বী মোঃ মোশাররফ হোসেন, সাবেক মেম্বার জলিল গাজী প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park