1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

জনগণ সচেতন না হলে শামীম ওসমান পারবে না: শাহ নিজাম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেন, ফতুল্লায় আমরা ১০টি প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমরা ইতোমধ্যে কুতুবপুর, বক্তাবলী, এনায়েতনগর, কাশিপুর এ সাড়ে ৬শ‘ কোটি টাকার রাস্তা করেছি। প্রত্যেকটি রাস্তাই আরসিসি করা হয়েছে যেটা ১৫-২০ বছরেও ভাঙবে না। কিন্তু সমস্যা হলো জলাবদ্ধতা। আমি নিজেও রাস্তা দিয়ে চলার সময় পানি জমে থাকতে দেখেছি। সেদিন আমি আমার প্রয়োজনে মোটরসাইকেলে করে জলাবদ্ধতার মধ্য দিয়ে গিয়েছি। এই সমস্যার কথাটি নিয়ে আমি ভেবেছি। এখানকার জনপ্রতিনিধি ও এলাকাবাসী আমাকে জানান সমস্যাটি নিয়ে, আরও তথ্য দিন। আমরা ইঞ্জিনিয়ার পাঠাবো।
শনিবার (১০ ফেব্রæয়ারি) বেলা ১২ টার দিকে ফতুল্লায় ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলে ‘সুন্নতে খাতনা ও ম্যাডিক্যাল ক্যাম্পে’ আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি। ৯ ও ১০ ফেব্রæয়ারি এই দুই দিন ক্যাম্পের আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন ফতুল্লা প্রি-সেল। এর সহযোগিতায় ছিলেন ফতুল্লা যুব সংসদ ও শাপলা কুঁড়ির আসর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফতুল্লা যুব সংসদের সভাপতি আকতার ফারুক রিয়াদ ও উদ্বোধন করেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park