1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

কাঁচপুরে ১৪ লাখ টাকার জাটকা জব্দ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪

সোনারগাঁয়ে কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় একটি ট্রাকে তল্লাশি করে প্রায় ৩ হাজার ৫ শত কেজি অবৈধ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড পাগলা স্টেশন। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ টাকা। শনিবার (১০ ফেব্রæয়ারী) উক্ত অভিযানের তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল।
কোস্ট গার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫ টার দিকে কোস্ট গার্ড পাগলা স্টেশন কমান্ডার লেঃ কাজী আকিব আরাফাতের নেতৃত্বে কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নোয়াখালী হতে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ৩৫০০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে, জব্দকৃত জাটকা নারায়ায়ণগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদা ইয়াসমিনের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া, ট্রাকে জাটকা ব্যতীত অন্যান্য বৈধ মাছ থাকায় উক্ত মাছসমূহ স্ব স্ব মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে এবং মুচলেকা নিয়ে জব্দকৃত ট্রাক ছেড়ে দেয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park