মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলিকে মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে লৌহজং উপজেলা গাওদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. চঞ্চল ফকির৷ সেই সাথে তিনি গাঁওদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষথেকে অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান৷
যানাযায়, জাতীয় সংসদের ১৪টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং দুটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ