1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ভুইয়ার সোনারগাঁয়ে দাফন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ সোনারগাঁ জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের চাঁন মিয়ার ৫ম সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন ভুইয়া ৩ ফেব্রুয়ারী ঢাকা রায়েরবাগ বাসভবনে বিকাল সাড়ে চারটায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২। বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন ভুইয়ার মরদেহে জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। মরদেহের উপর পুষ্পস্তবক অর্পন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্ আল মাহফুজ। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার অনুষ্ঠান বুরুমদী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে ৪ ফেব্রুয়ারী সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় সোনারগাঁ উপজেলা প্রশাসন ও সোনারগাঁ থানার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সকাল এগারটায় বীরমুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন ভুইয়ার জানাযা পড়ান বুরুমদী জালাল মুন্সীবাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আতাউর রহমান। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে দাফন করা হয়। এছাড়া জানাযায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্স, ব্যবস্থাপনা সম্পাদক এ কে এম মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান ভুইয়া, মুক্তিযোদ্ধা মোঃ বাবুল সিকদার, আলতাফ ভুইয়া, মহসিন ভুইয়া, জাকির হোসেন, কবির , মোঃ ছেনেছি  তাহের মোবারক হোসেন, শাহীন, সাব্বির , নাহিদ, মোকারম প্রমুখ। মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি নাতনী সহ আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park