1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর গুদামে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে মজুদ রাখা প্লাস্টিক পাইপ ও রাবারসহ জাহাজের বিভিন্ন মালামাল আগুনে পুড়ে গেছে। শনিবার বেলা সোয়া একটার দিকে আগুনের সূত্রপাত ৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামে বিআইডব্লিউটিএর জাহাজের বিভিন্ন মালামাল রাখা হয়। দুপুর সোয়া ১টার দিকে খানপুর বরফকল এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বিআইডব্লিউটিএ’র গুদাম এলাকায় ৪নং গুদামের পাশে ড্রেজিংয়ের যে প্লাস্টিকের পাইপ ও রাবার রাখা ছিলো সেগুলো থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে ভেতরে থাকা কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এসময় ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। আগুন ক্রমেই বাড়তে থাকলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে বিকেল ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, আগুনে গুদামে থাকা বিপুল পরিমান প্লাস্টিকের পাইপ,রাবার পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রনে আনতে সাতটি ইউনিট কাজ করছে। যেখানে আগুন জলছে তার পাশেই একটি ক্যামিকেল গুদাম আছে। তাই শীতলক্ষ্যা নদী থেকে পানি এনে আগুন নির্বাপনের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে পরিত্যক্ত জায়গায় মজুদকৃত পাইপ বা রাবার থেকে আগুনের সূত্রপাত। সেখানে আগের একটি আগুনে পুড়ে যাওয়া মালামাল রাখা ছিলো। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত বা দগ্ধ হয়নি। ঘটনায় ক্ষতির পরিমান তদন্তের পরে বলা যাবে বলে জানান তিনি।
২০১৮ সালের নভেম্বর মাসেও একই স্থানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park