1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সৌদি প্রবাসীর হত্যাকারীদের শাস্তির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪

 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল আমিন (৪২) নামের সৌদি আরব প্রবাসীকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন কর্মসূচী ও বিক্ষোভ করেছে তার পরিবার ও এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় এ মানবববন্ধন ও বিক্ষোভ করে। মাবববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নিহতের মা খায়রুন্নেসা, নিহতের স্ত্রী জুথী আক্তার,নিহতের বোন হালিমা বেগম, বাবা  মো.ইসমাইল মিয়া,এলাকাবাসীর পক্ষে মোয়াজ্জেম হোসেন বুলবুল,মো.ইব্রাহিম ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট নূর জাহান বেগম প্রমুখ। মানববন্ধন কর্মসূচী শেষে এক বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি ভিটিকান্দি এলাকা থেকে শুরু হয়ে হোসেনপুর বাজারে গিয়ে শেষ হয়। এসময় নিহতের স্বজন ওই এলাকার নারী পুরুষ অংশ নেন। পূর্ব শত্রুতার জের ধরে গত ২৬ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে আল আমিন নামের এক সৌদি প্রবাসীকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে চালিভাঙ্গা ইউনিয়নের বালুর চর এলাকার নিয়ে যায় তার চাচাতো ভাই মো.সুজন। ওইদিন রাতে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে হত্যা করে। ঘটনার পরদিন শুক্রবার  সকালে হত্যাকান্ডে জড়িত সুজন মিয়াকে সোনারগাঁ থানা পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় রোববার রাতে নিহত আল আমিনের বাবা মো. ইসমাইল বাদি হয়ে মেঘনা থানায় মামলা দায়ের করেন। মানববন্ধন কর্মসূচীতে নিহত আল আমিনের বাবা মো. ইসমাইল মিয়া বলেন, তার ছেলেকে হত্যার করে তার পরিবারকে পঙ্গু করে দিয়েছে। আল আমিনের সৌদি আরবে রি-কন্ডিশন গাড়ির ব্যবসা ছিল। সেখানে তার মোটা অংকের পুঁজি বিনিয়োগ ছিল। আল আমিনকে হত্যার পর তার টাকার পয়সার কোন হিসেব পাচ্ছেন না। এ হত্যাকান্ডের সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত। প্রধান আসামী গ্রেপ্তার হলেও বাকিরা ধরা ছোয়ার বাইরে রয়েছেন। এ হত্যাকান্ড সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নিহতের স্ত্রী জুথি আক্তার বলেন,তিনি বর্তমানে ২ মাসের অন্তসত্তা। তার এক সন্তানের ৫ বছর বয়স। আরেকজন অনাগত। তাদের যারা এতিম করেছে তাদের ফাঁসি দাবি করেন। মেঘনা থানার ওসি দেলায়ার হোসেন বলেন, প্রবাসী আল আমিন হত্যাকান্ডে ঘাতক সুজনকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে তেমন তথ্য পাওয়া যায়নি। আদালতে আবারো রিমান্ড চাওয়া হবে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park