1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

আবারও মির্জা ফখরুলের জামিন আবেদন নাকচ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন হয়নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ঢাকা মহানগর হাকিম (সিএমএম) তাঁর জামিন আবেদন নামঞ্জুর হয়েছে।  বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ আদেশ দেন।  আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আইনজীবী আসাদুজ্জামান ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। পরে আইনজীবী মেজবাহ বলেন, ‘জামিন আবেদন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে বিবিধ আবেদন করতে হবে। সে আবেদনেও বিএনপি মহাসচিবের জামিন চাওয়া হবে।’  সরকার পতনের এক দফা দাবিতে গত বছর ২৮ অক্টোবর সমাবেশ ডাকে বিএনপি। ২০ শর্তে তাদের সমাবেশের অনুমতি দেয় পুলিশ।

ওই দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে জামিন আবেদন করেন মির্জা ফখরুল। কিন্তু আবেদনটি নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর গত বছরের ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তাঁর আইনজীবীরা। ঢাকার মহানগর দায়রা জজ আদালত জামিন নামঞ্জুর করলে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়।গত ৭ ডিসেম্বর আবেদনে শুনানির পর মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুল দেন হাইকোর্ট। কেন তাঁকে জামিন দেওয়া হবে না, জানতে চাওয়া হয় রুলে। এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়। এ রুলে চূড়ান্ত শুনানির পর বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ গত ১০ জানুয়ারি তা খারিজ করে দেন। গত বছর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ১১টি মামলা করে পুলিশ। এর মধ্যে ১০ মামলায় নিম্ন আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় জামিন না মেলায় আটকে আছে তাঁর কারামুক্তি।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park