1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

শনিবার জনপ্রতিনিধি-প্রশাসনের গোল টেবিল বৈঠক ** যানজট ও হকার ইস্যু: আশার আলো দেখছে নগরবাসী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

আগামী ৩ ফেব্রæয়ারী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রতিনিধি-প্রশাসনের গোল টেবিল বৈঠক। মূলত জেলার যানজট, হকারসহ সকল সমস্যা নিয়ে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্খিত এবং আলোচিত এই বৈঠকটি। বৈঠকে এক টেবিলে বসবেন নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনের এমপিরা, মেয়র, পুলিশ সুপার জেলা প্রশাসক, র‌্যাব-১১ এর অধিনায়কসহ সংশ্লিষ্ট দপ্তর এবং জনপ্রতিনিধিরা। হাইভোল্টেজের এই গোল টেবিল বৈঠকটি ইতিমধ্যে নগরীতে আলোড়ণ সৃষ্টি করছে। সমাজের সচেতন মহল মনে করছেন এই বৈঠকের ফলাফল নারায়ণগঞ্জবাসীর জন্য মিষ্টি হবে। তবে সমস্যা সমাধানে এ ধরনের বৈঠক দফায় দফায় হওয়া উচিত বলে মতোবাদ তাদের।
মূলত নারায়ণগঞ্জের যানযট এবং হকার ইস্যু নিয়েই প্রথম পর্যায়ে এই বৈঠকের আয়োজন করেছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। বৈঠকে উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার), র‌্যাব-১১ এর অধিনায়ক লে: কর্নেল তানভীর মাহমুদ পাশা, পিপিএম, পিএসসি, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর ও বিআরটি’র সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো: শামসুল কবীর। বৈঠকটি অনুষ্ঠিত হবে শনিবার প্রেসক্লাবের ৭তম তলায় বেলা ১১টায়।

গোল টেবিল বৈঠক বিষয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক শীতলক্ষার সম্পাদক আরিফ আলম দিপু বলেন, এটি একটি অরাজনতিক বৈঠক। এখানে রাজনীতির দৃষ্টিকোণ থেকে নয়, এই জেলার সমস্যাগুলো সমাধানের জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠক থেকে আমাদের প্রত্যাশা থাকবে জেলার যে সকল সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করবো। আমাদের জেলার জন্য এই ধরনের আলোচনা প্রয়োজন, আজ আমরা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছি, কাল চেম্বার অফ কমার্স করুক। প্রথম পর্যায় যেহেতু হকার এবং রাস্তার সমস্যাগুলো নিয়ে বৈঠক করছি। এর পর বাকি সমস্যা গুলো নিয়ে আলোচনা হবে। এভাবেই দফায় দফায় বৈঠক থেকেই সমাধান পাবো বলে আশাবাদী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park