1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন তৌহিদ এলাহী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ও বর্তমান মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) তৌহিদ এলাহী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের একান্ত সহকারী সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।  গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদ এলাহীকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হলো। প্রতিমন্ত্রী যতদিন এই পদে থাকবেন অথবা তৌহিদ এলাহীকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তৌহিদ এলাহী ৩০তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। সবশেষ তিনি গতবছরে এপ্রিলে মুন্সীগঞ্জের এডিসি (সার্বিক) হন। এর আগে তিনি স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিবের দায়িত্বে ছিলেন। কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। তৌহিদ এলাহীর গ্রামের বাড়ি জামালপুর জেলায়। একসময় তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park