নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। ঘোষণার পর গতকাল বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাড়ী চিনিষ এলাকার আয়োজনে মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক বিরোধী আলোচনা সভায় মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রবীণ নেতা মোস্তফা মিয়া, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাছির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজ সেবক দুলাল মিয়া, আব্দুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় অনুষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবার,তাই মহল্লায় কোন মাদকের ছোঁয়া লাগতে দিব না, এই সমাজ এই মহল্লাকে মাদকমুক্ত করার ঘোষনা করে সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়। এবং মাদকের সম্পৃক্তদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সকলের পূর্ণ সহযোগিতার আহবান জানান ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ