1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

শনিবার প্রেসক্লাবে নারায়ণগঞ্জে যানজট নিরসন নিয়ে গোল টেবিল বৈঠক

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

যানজট, ফুটপাত দখল ও সড়ক অব্যবস্থাপনাসহ নারায়ণগঞ্জবাসীর অন্যতম প্রধান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব। আগামী ০৩ ফেব্রæয়ারি (শনিবার) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সপ্তম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এ বৈঠকে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার), র‌্যাব-১১ এর কমান্ডিং অফিসার লে: কর্নেল তানভীর মাহমুদ পাশা, পিপিএম, পিএসসি, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর ও বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো: শামসুল কবীর। এই গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু এবং স্বাগত বক্তব্য রাখবেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
প্রেসক্লাব সুত্রে জানা গেছে, যানজট-ফুটপাত দখল, সড়ক অব্যবস্থাপনা রোধ করতে জেলার গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের নিয়ে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ গোল টেবিল বৈঠকের এজেন্ডা হবে “যানজট, ফুটপাত দখল ও সড়ক অব্যবস্থাপনা দূরিকরনে করনীয়।” বৈঠকে সকলের মতামতের ভিত্তিতে এসকল সমস্যা সমাধানের পথ খুঁজে একটি পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলার পরিকল্পনা করা হবে বলেও জানা গেছে।
এদিকে জনস্বার্থে নারায়ণগঞ্জ প্রেসক্লাব এই ধরনের একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করার খবর জানাজানি হলে নারায়ণগঞ্জের সচেতন মহলে ইতিবাঁচক প্রতিক্রিয়া হচ্ছে। নারায়ণগঞ্জবাসী মনে করেন নারায়ণগঞ্জ শহর সারা বাংলাদেশে একটি অন্যতম জনবহুল একটি শহর। আর এই শহরে যানজট এখন এতোটাই ভয়ানক আকার ধারন করেছে যে মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। ফুটপাত এবং রাস্তাগুলি অবৈধ ভাবে দখল করে নেয়া হয়েছে এবং হাজার হাজার অটো রিকশা সহ নানা রকমের বহু যানবাহন লাইসেন্সবিহীন ভাবে চলছে। কোথাও কোনো শৃংখলা নেই। তাই যেকোনো মূল্যে এসব ক্ষেত্রে শৃংখলা ফিরানোর কোনো বিকল্প নেই বলেই মনে করেন নারায়ণগঞ্জের সর্ব স্থরের জনসাধারন। তাই এই সময়ে এসে এমন একটি উদ্যোগ দরকার ছিলো বলে মনে করেন নারায়ণগঞ্জের সাধারন মানুষ। ##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park