1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেছো, সুমনকে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে জয়ী স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত পেয়েছেন। এসময় সুমনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেছেন, তোমাকে তো ফেসবুক থেকে চিনি। তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেছো ব্যারিস্টার সুমন।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে গণভবনের গেইটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। এ সময় সৈয়দ সায়েদুল হক সুমন তার সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্য সাংবাদিকদের সামনে ব্যক্ত করেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘আজ আমার জন্য একটা শুভ দিন। প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, যারা নৌকা নিয়ে পাস করে আসছেন তারা হচ্ছেন আপনার রেগুলার ফোর্স, আর আমরা যারা স্বতন্ত্র থেকে পাস করে আসছি তারা হচ্ছি রিজার্ভ ফোর্স। এই দুই ফোর্সই কাজ করবে দেশের জন্য, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সবই আমার। এর পর তো আর কোনো বক্তব্য থাকে না।’ তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেছেন, সরকারি দলের এমপিদের অনেক ক্ষেত্রে প্রতিবাদ করা বা বক্তব্য দেওয়ার সুযোগ কম থাকে। আমরা যেহেতু স্বতন্ত্র প্যাটার্নে আছি সেহেতু সরকারের ভালো কাজগুলোর প্রশংসার পাশাপাশি মন্দকাজের প্রতিবাদ করতে পারব স্ট্রংলি। সেদিক থেকে তিনি আমাদের বেশি স্বাধীনতা দিয়েছেন।’ সুমন বলেন, ‘নেত্রী একটা কথা বলেছেন আমাকে যে, তোমাকে তো ফেসবুক থেকে চিনি। তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেছো।’ তিনি আরও বলেন, ‘আমরা বলেছি, সরকারে না থাকলেও আমরা তো আপনার সঙ্গে আছি। আপনার সঙ্গে থাকব। এখন আমাদের পুরা গার্জিয়ানশিপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।’ স্বতন্ত্র এই এমপি বলেন, ‘আমরা তো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে কাজ করি। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাদের দুইটা জায়গা সেটেল্ড করা। আমরা একই মায়ের সন্তান এবং আমরা বঙ্গবন্ধুর সৈনিক।’গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ব্যারিস্টার সুমন। তার প্রতীক ছিল ঈগল। ঘোষিত ফলাফল অনুযায়ী আসনটিতে ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৪০৮। ভোট দিয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৬৯ ভোটার। এর মধ্যে ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী মাহবুব আলী নৌকা পেয়েছেন ৭৯ হাজার ৫৪৩ ভোট।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park