1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

রমজানের আগেই মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: জাতীয় ভোক্তা অধিকারের ডিজি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

রমজানের আগেই মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে  ঘোষণা দিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম. সফিকুজ্জামান।
সোমবার সকালে ঝালকাঠির বিভিন্ন স্থানে খোলা তেল বিক্রি বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন ও বাজার মনিটরিং শেষে এসব কথা বলেন তিনি।  মহাপরিচালক বলেন, হঠাৎ করে ধানের দাম বাড়ানোর অযুহাতে কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বাড়িয়েছে। সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এটা করা হচ্ছে। যারা এটা করছে, তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার কঠোর অবস্থানে রয়েছে।
এসময় জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, আমরা গত এক মাসে ভোক্তা অধিকারের পক্ষ থেকে ৩৩টি অভিযান পরিচালনা করেছি। মানুষকে সচেতন করার জন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি।
এসময় তাঁর সাথে ছিলেন ভোক্তা অধিকারের পরিচালক ফকির মোহাম্মদ মুনাওয়ার, বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী এবং ঝালকাঠি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী-পরিচালক সাফিয়া সুলতানা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park