1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

তিন হাজার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি কায়সার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

সোনারগাঁয়ে তিন হাজার অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। রবিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলা অডিটোরিয়ামে ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে এই দায়িত্ব দেওয়া হয়।

এসময় নারায়ণগঞ্জ-৩ আসন সোনারগাঁয়ের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বলেন, সরকারি বরাদ্দ একহাজার কম্বলের সাথে আমি নিজ অর্থায়নে আরো কিছু কিনে মোট তিন হাজার তিনশত কম্বল ভাগ করে ১১টি ইউপি চেয়ারম্যানদের দিলাম। আপনারা আমার সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নের সত্যিকার অসহায় শীতার্তদের মধ্যে এই কম্বল বিতরণ করুন, এই অনুরোধ করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সহ-সভাপতি ও সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, মুক্তিযোদ্ধা ওসমান গণি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সহ-সভাপতি আরমান মেরাজ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈয়েদ, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য সেলিম রেজা ও সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি পদপ্রার্থী মামুন আহমাদ রাসেদসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ৯ জন চেয়ারম্যানবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park