1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

স্বতন্ত্র সংসদ সদস্যরা স্বতন্ত্রই থাকবে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্র সংসদ সদস্যরা স্বতন্ত্রই থাকবে। তবে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবে। এই একটা বিষয় আমাদের সংসদ নেতা, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা  পরিষ্কারভাবে বলেছেন।
আজ রোববার রাতে গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন মার্কার মধ্যে কিছু সংঘাত, সহিংসতা, অন্তর্কলহ হয়েছে। এখনো বিক্ষিপ্ত, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও অবাঞ্ছিত  ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটা মেটাতে হবে।
তিনি বলেন, স্বতন্ত্র এমপিরা জানিয়েছেন তারা নিজেদেরকে আওয়ামী লীগ ভিন্ন পরিচয় দিতে তাদের আবেগ এবং বিবেক সায় দেয় না। সে অবস্থায় নিজেরা নিজেদের মধ্যে বিবাদ ও অন্তঃকলহ মেটাতে হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সংসদ নেতা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে মনোনীত করবেন তাদের প্রতি সমর্থন থাকবে স্বতন্ত্র সংসদ সদস্যগণের।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park