1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

৩০ জানুয়ারি সারাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪

আগামী ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। এদিন লাল-সবুজ পতাকা হাতে সারাদেশে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দলটি।
আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ এই ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ৩০ জানুয়ারি শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ হবে সব মহানগর, জেলা ও উপজেলায়। সেদিন আপনারা লালসবুজ পতাকা হাতে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন কীভাবে হবে- সেই কথা বলবেন। সারা দেশে আমাদের নেতা-কর্মীরা পাহারায় থাকবেন।’
বিএনপির কালো পতাকা মিছিলকে ‘শোক মিছিল’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কালো পতাকা মিছিল আরেক ভুয়া। ৩০ তারিখে আবার ডাকছে, সেটাও ভুয়া। লোকজন নেই, জনগণ নেই, নেতা-কর্মীরা হতাশ। কারণ লন্ডনে থাকা তারেক রহমানের প্রতি কোনো আস্থা নেই। যাদের সঙ্গে জনগণ নেই, তারা ভুয়া। নির্বাচনের খেলা শেষ। এখন খেলা হবে রাজনীতির।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চলনায় সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও এ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ এবং সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park