1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

আজ বিএনপির কালো পতাকা মিছিল, যাচ্ছেন না.গঞ্জের নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা মিছিলের আয়োজন করা হয়েছে। আজ শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে মিছিল করবেন বিএনপি ও সমমনা সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শনিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে। আমরা চিঠি দিয়েছি। আমাদের মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী কথা বলেছেন। উনি আমাকে জানিয়েছেন, মৌখিকভাবে অনুমতি দেওয়া হয়েছে।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে আগামীকাল কালো পতাকা মিছিল জেলায় জেলায় অনুষ্ঠিত হবে। ঢাকা বাদে যেসব জেলার সঙ্গে মহানগর আছে, সেগুলোতে একসঙ্গে কর্মসূচি পালন করা হবে শনিবার।
এদিকে, কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করবেন নারায়ণগঞ্জ জেলা-মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দীন বলেন, দুপুর ২টায় আমরা সবাইকে নিয়ে ঢাকায় উপস্থিত থাকবো। এই কর্মসূচীকে নিয়ে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। থানা থেকে নিয়ে ওয়ার্ড পর্যায়ের প্রত্যেক নেতাকর্মীদের মাঝে যোগাযোগ হয়েছে। ইনশাল্লাহ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই দিন কালো পতাকা মিছিলে অংশ নেব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park