1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

বায়তুল মোকাররমে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

নতুন শিক্ষাক্রমকে বিতর্কিত আখ্যা দিয়ে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশের আয়োজন করে দলটি। এ সময় শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে দলটির নেতারা বক্তব্য দেন।ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম বলেন, আমরা দেখেছি দশম শ্রেণি পর্যন্ত ক্লাসগুলোতে কোনো পরীক্ষা রাখা হয়নি। পরীক্ষার আগে শিক্ষার্থীরা পড়ালেখা কিছুটা বেশি করে, যদি পরীক্ষাই না থাকে তাহলে তারা শিখবে কি? তিনি বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে চাকরিচুত্য করা হয়েছে। অবিলম্বে তার চাকরি ফিরিয়ে দিন। আমি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।

তিনি আরও বলেন, আমরা হিজড়াদের অধিকার চাই। কিন্তু হিজড়াদের নামে বই ট্রান্সজেন্ডার ইস্যু এনে অন্য বিষয় পড়ানো হচ্ছে। এটি মানুষ বুঝে গেছে। যুগে যুগে মানুষ খারাপ কাজ করে আসছে, অন্যায় করে আসছে। সমকামিতা অবৈধ, এটাকে বৈধতা দেওয়া যায় না।ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহনগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এই সমাবেশে দলটির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য দেন। পরে বিক্ষোভ মিছিল বের করে দলটি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park