1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

বিএনপি আগামি পাঁচ বছরে অস্তিত্ব সংকটে পড়বে : এডভোকেট কামরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, আগামী পাঁচ বছরে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে। তাদের দশা হবে মুসলিম লীগের মতো। তারা এখন তাদের  হতাশ কর্মীদের উজ্জীবিত রাখতে বিভিন্ন মিডিয়ায়  সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ভাগনা কমিউনিটি সেন্টারে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম আরো বলেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে স্মার্ট  বাংলাদেশ হিসেবে পরিচিত। মেট্রোরেল, পদ্ধা সেতু, কর্ণফুলী টানেল, রাস্তা ঘাট, স্কুল, কলেজসহ সকল ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। জনগণ থেকে বিচ্ছিন্ন একটি দল বিএনপি। তারা এখনও  দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগ সভাপতি, ইউসুফ আলী চৌধুরী সেলিম, সিনিয়র সহ-সভাপতি, শফিউল আযম খান বারকু, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  হাবিবুর রহমান হাবিব, কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park