1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

ফতুল্লায় ১২টি অবৈধ ইটভাটাকে প্রায় পৌনে ১ কোটি টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

ফতুল্লায় এক অভিযানে ১২টি অবৈধ ইটভাটাকে ৮১ লাখ টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ফতুল্লা এলাকার ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফতুল্লার বক্তাবলী প্রতাবনগর এলাকার মেসার্স সেলিম ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স বন্ধু ব্রিকসকে ২০ লাখ টাকা, মেসার্স নিউ ব্রিকসকে ২০ লাখ টাকা, মেসার্স জমজম ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স ধলেশ্বরী ব্রিকসকে ৪ লাখ টাকা ও মেসার্স ধলেশ্বরী ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।একই সাথে ফতুল্লার আকবরনগর এলাকার মেসার্স চার তহবিল ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স তৈয়ব ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স তাকওয়া ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স নূরে মদিনা ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স মহব্বত আলী ব্রিকসকে ৪ লাখ টাকা ও মেসার্স রাকিব ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ বলেন, ১২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে সর্বমোট ৮১ লাখ জরিমানা ও আদায় করা হয়েছে। সেই সাথে মেসার্স সেলিম ব্রিকস ও বন্ধু ব্রিকসকে ভেঙে গুড়িয়ে দিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য সকল অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park