1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

আবারও না.গঞ্জ হাই স্কুলের গভনিং বডির সভাপতি চন্দন শীল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির সভাপতি হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। বুধবার (২৪ জানুয়ারি) এক সভায় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির এডহক কমিটিতে তাকে সভাপতি নির্বাচিত করেন। এ কমিটির পূর্বেও তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এবিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেন, নারায়ণগঞ্জ হাই স্কুলের গভর্নিং বডির নির্বাচন ৩০শে জানুয়ারির মধ্যে করার একটা বাধ্যবাধকতা ছিল। হাই স্কুল থেকে নির্বাচনের সকল প্রস্তুতি নেয়া ছিল। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থাকার কারণে বোর্ড থেকে আমাদের বলা হয়েছিলো এই মুহূর্তে ইলেকশন করাটা সম্ভব হবে না। আপাতত কাজ চালানোর মতো একটি এডহক কমিটি করেন। এর পরিপ্রেক্ষিতেই নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে একটি কমিটির জন্য আবেদন করা হয় এবং পরবর্তীতে বোর্ড সেটার অনুমোদন দেয়। ৬ মাস পর আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। এই স্কুলটির জেলার সব থেকে প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী স্কুল। বর্তমানেও এই স্কুলটিতে লেখাপড়ার মান এবং খেলাধুলার দিক থেকেও নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ স্কুলগুলোর মধ্যে কৃতিত্ব রেখেছে। এই স্কুলের শিক্ষার এ পরিবেশটা যেন বজায় থাকে সেই লক্ষেই আমি কাজ করে যাবো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park