1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

না.গঞ্জে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৩জন মেধাবৃত্তিসহ বৃত্তি পেয়েছেন ২৩ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

এইচএসসির ফলাফলের ভিত্তিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের তিন হাজার ৩০১ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জে মেধাবৃত্তি পেয়েছেন ৩জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ২০ জন। ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে ওই তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের তালিকাভুক্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হলো। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এ বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে।

মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। তারা বছরে মোট ১১ হাজার ৭০০ টাকা শিক্ষা সহায়তা পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। তারা বছরে মোট ৫ হাজার ২৫০ টাকা পাবেন। বৃত্তির টাকা ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে। জি-টু-পি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য মেডিকেলে ভর্তি হলে পাঁচ বছর, কারিগরি বা কৃষি কোর্সে ভর্তি হলে চার বছর, এলএলবিতে ভর্তি হলে চার বছর, ডিগ্রি সম্মান কোর্সে ভর্তি হলে চার বছর ও ডিগ্রি পাস কোর্সে ভর্তি হলে তিন বছর বৃত্তির সুবিধা পাবেন।

নারায়ণগঞ্জে মেধাবৃত্তি পেয়েছেন ৩ জন। তারা হলেন,সরকারি তোলারাম কলেজের বিজ্ঞান শাখা থেকে এসএম আসফাক আহমেদ সিদ্দিক (রোল:১৬৪৫০৭), আহাদ হোসেন তালুকদার (রোল: ১৬৪২৩৮) ও আরমান প্রধান (রোল:১৬৪৩০২)।

এছাড়া নারায়ণগঞ্জ থেকে সাধারন বৃত্তি পেয়েছেন সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে রোকেয়া বিনতে ইউসুফ (রোল:১৬৫৯৬০), সাজিদা কোবরা (রোল:১৬৫৯৬৫), আফরিনা আনজুম (রোল:১৬৫৯৫৯), আবিনতা ইসলাম বর্ষ (রোল:১৬৬০৫৮), পুস্পিতা সাহা (রোল:১৬৬২১৫), রাইসা রহমান (রোল:১৬৬০৫৭)। ব্যবসায় শিক্ষা থেকে তাবাস্মুম খান (রোল:৪৫০৪২৭), সুব্রæকা মাহবুব আরপি (রোল:৪৫১১৩৪), আনিকা বিনতে আতিক (রোল:৪৫০৮০১)

তোলারাম কলেজের মানবিক শাখা থেকে রাশেদুল ইসলাম রোশেদ (রোল:২৪৩৭৪৩), আবু সুফিয়ান নাহিদ (রোল:২৪৩৭৩৩), সিনথিয়া আক্তার (রোল:২৪৩৫২৫)। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ইশ্তেখার মাহমুদ (রোল:৪৪৬৫০১), আবিদ হায়দার অমি (রোল:৪৪৬৬১৯), আশরাফুল ইসলাম (রোল:৪৪৬৭৯৩), নাফিস হোসাইন আলভী (রোল:৪৪৬১২৬), শিফা বিনতে আহসান (রোল:৪৪৬১২৭)। গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজের ব্যবসায় শিক্ষা শাখা থেকে থেকে তামিমুল হাসান (রোল:৪৪৯৯৮৩)। গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজের ব্যবসায় শিক্ষা শাখা থেকে সাদিয়া আফরিন তন্নি (রোল:৪৫০০১৮), লিজা আক্তার (রোল:৪৫০০১৭)।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park