1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে জাতীয় পার্টির অফিসে হামলা ভাংচুরের অভিযোগে যুবক গ্রেপ্তার

নাসির উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন জাতীয় পার্টির অফিস ভাংচুরের অভিযোগে নকিব হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ২২ জানুয়ারি সোমবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে বারদী বাস¯ট্যান্ড এলাকায় বারদী ইউনিয়ন জাতীয় পার্টির অফিস কার্যালয় ভাংচুর করে চেয়ার টেবিল বাইরে ফেলে রাখে। এ ঘটনায় সোনারগাঁ থানায় জাতীয় পার্টির নেতা জহিরুল ইসলাম বাদি হয়ে দুপুরে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত নকিব বারদী ইউনিয়নের সেনপাড়া গ্রামের মো. শরীফ মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত নকিবকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। জানা যায়,দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের কাছে বিপুল ভোটে পরাজিত হন। এর আগে দু দফায় এ আসনে সাংসদ ছিলেন লিয়াকত হোসেন খোকা। ফলে বারদী বাস ¯ট্যান্ড এলাকায় জাতীয় পার্টির একটি কার্যালয় করেন। সেখানে ওই ইউনিয়নের জাতীয় পার্টির কার্যক্রম পরিচালিত হতো। গতকাল সোমবার ভোরে অতি উৎসাহী হয়ে নকিব নামের ওই যুবক জাতীয় পার্টির কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ করে ভাংচুর চালায়। এক পর্যায়ে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার টেবিল ও সাইবোর্ড খুলে বাইরে বের করে ফেলে রাখে।
বারদি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আমিন বলেন, জাতীয় পার্টির ইউনিয়ন কার্যালয়ে হামলা ভাংচুরের ঘটনা আমাদের নেতা সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকাকে জানিয়েছি। ওনার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে পাঠিয়েছে। এলাকাবাসী জানায়,গ্রেপ্তারকৃত নকিব একজন মাদক সেবী ও চিহ্নিত চাঁদাবাজ। বারদী বাস ও সিএনজি ¯ট্যান্ডে চাঁদাবাজি করে। এর আগে অভিযুক্ত নকিবের বিরুদ্ধে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলকে চড় থাপ্পড় মারার অভিযোগ রয়েছে। বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস বলেন,গ্রেপ্তারকৃত নকিব আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কেউ না। অতি উৎসাহী হয়ে সে জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর করেছে। তার ব্যক্তিগত আচরণের দায় আওয়ামী লীগ নেবে না। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park