মুন্সীগঞ্জের লৌহজংয়ে সোনালী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানির (পিএলসি) উদ্যোগে এক হাজার দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম মো. মনিরুজ্জামান, জিএম গিয়াসউদ্দিন, মুন্সীগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডিজিএম আবদুল মতিন, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, ব্যাংকের লৌহজং শাখার ব্যবস্থাপক আহমেদ মামুন কোরাইশি প্রমুখ।##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ