1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

শামীম ওসমানের পক্ষে ফতুল্লা থানা যুবলীগের কম্বল বিতরণ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

নারায়নগঞ্জ-৪ আসনের সংসর সদস্য একেএম শামীম ওসমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ফতুল্লা থানা যুবলীগ। আজ শনিবার (২০ জানুয়ারি) দুপুরে ফতুল্লা থানা গেইট সংলগ্ন মীর সোহেল আলীর ব্যক্তিগত কার্যালয়ের সামনে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় সভায় ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শাহ নিজাম বলেন, দেশের প্রকৃত ইতিহাস জানতে হবে। আপনারা প্রকৃত ইতিহাস না জানলে আপনারা আপানাদের সন্তানদের সঠিক ইতিহাস বলতে পারবেন না। একটি কম্বল বা একটি শাড়ির জন্য এ দেশ স্বাধীন হয়নি। আজকের এই স্বাধীনতার ৫২ বছর পর এসে একটা লুঙ্গি-কাপড়ের জন্য অপেক্ষা করা সত্যিকারর্থেই আমাদের জন্য লজ্জাকর। স্বাধীনতার পরও আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে। আমাদের স্বাধীনতা এনে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি দেশের স্বার্থে কারো সাথে আপোষ করেনি। তার কন্যাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থে কারো কাছে মাথা নত বা আপোষ করেনি। কিছুদিন পূর্বে ভোট গিয়েছে। ভোট আপনাদের অধিকার। আপনি ভোট দিলে জনপ্রতিনিধির নিকট জবাবদিহি চাইতে পারবেন। আপনারা কাজ করে অর্থ উপার্জন করেন সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য। এই সরকার প্রতি বছর প্রায় চার কোটি ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ করে। আমাদের প্রধানমন্ত্রীর বাবা সহ গোটা পরিবারকে এদেশের মানুষই এক রাতে হত্যা করেছে। তারপরও তিনি এ দেশের মানুষকে ঘৃনা করেনি। তিনি এদেশের মানুষকে ভালবেসে দেশের উন্নতির জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। উনি আপনাদেরকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও গৃহহীনদের বাড়ী তৈরি করে দিচ্ছে। আজ তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। বিএনপি মানুষকে ভয় দেখিয়েছে, মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। ওরা দেশের জন্য রাজনীতি করেনা। ওরা মিথ্যার রাজনীতি করে। যারা মানুষকে হত্যা করে তাদেরকে ঘৃনা করা আপনার নৈতিক অধিকার।
সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি জিল্লুর রহমান লিটন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন । এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগ নেতা শফিউদ্দিন বাচ্চু, যুবলীগ নেতা মশিউর রহমান তরুন, যুবলীগ নেতা রিপন খন্দকার, সিদ্দিকুর রহমান, নাজমুল, আক্তার খন্দকার, এনায়েত নগর ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রার্থী সোহেল মাতবর, রুস্তম খন্দকার, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জুয়েল প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park